নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট পরীক্ষায় নামার আগে ব্যাটিংয়ে দারুণ প্রস্তুতি সাড়লেও বোলিংয়ে সেটা পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে গেছে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১১ রানের জবাবে রোববার নিউ জিল্যান্ড একাদশ দুই উইকেট হারিয়ে ৫৭ রান করতেই বৃষ্টির কারণে থেমে যায় খেলা। এরপর আর শুরু করা যায়নি। ড্র হয় ম্যাচ।
দুটি উইকেটের মধ্যে একটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যটি এবাদত হোসেনের।
এর আগে শনিবার চার অর্ধশতকে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। এর মধ্যে সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৬২, মাহমুদউল্লাহ ৫৯ ও মেহেদি হাসান মিরাজ ৫১ রান করেন। অন্যদের মধ্যে তামিম ইকবাল ৪৫ ও সৌম্য সরকার ৪১ রান করেন।
২৮ ফেব্রুয়ারি হেমিল্টনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড। পরের দুই টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।
দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে এরই মধ্যে হোয়াইটওয়াশ করেছে কিউইরা।