বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলার) জোংড়া এলাকায় র্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত হয়েছে। সোমবার দুপুরে বনের জোংড়া খালে বনদস্যু আলিম বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ৪ দস্যুর বাড়ি বাগেরহাটের মোংলার সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরে।
নিহতরা হলেন- সিগনাল টাওয়ারের দক্ষিণ চরের আ. আউয়ালের ছেলে আ. আলিম (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ হাওলাদারের ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)।
ঘটনাস্থল থেকে কী পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব।