চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামের একটি পান-বরজ থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, সকাল সাড়ে ১১টার দিকে জনৈক রশিদুল ইসলামের বরজ থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিচয় উদ্ঘাটনের জন্য আশপাশ থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।