কাল বৈশাখী ঝড়ে মোংলা বন্দরের পশুর নদীতে একটি দেশীয় ড্রেজার ডুবে গেছে। মঙ্গলবার ভোরে পশুর নদীর বিদ্যারবাহন খেয়া ঘাট সংলগ্ন এলাকায় থাকা বাদল আনলোডিং নামক ড্রেজারটি প্রচণ্ড ঝড়ে কাত হয়ে গেলে ভেতরে পানি ঢুকে ডুবে যায়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ড্রেজার মালিক মো. মাসুম। ড্রেজার ডুবিতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এদিকে ভোরে ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধারে দুপুর ১২টা পর্যন্ত কোনো তৎপরতা শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বর বিশ্বজিৎ রায়।
ড্রেজারটি পশুর নদীর কূলের দিকে ডোবায় মূল চ্যানেল দিয়ে নৌ চলাচল ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দরের হারবার বিভাগ।