কুমিল্লার লাকসামে ধর্ষণ শেষে হাত পা বেঁধে এক তরুণীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার লাকসাম পৌর এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। বিকেলে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক মাইন উদ্দিন (৩৫) গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
লাকসাম থানার ওসি মনোজ কুমার দেশ রূপান্তরকে জানান, সকালে লাকসাম পৌর এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এক তরুণীর হাত পা বাঁধা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠায়।
এই ঘটনায় মাইন উদ্দিন নামের এক যুবককে আটক হয়েছে উল্লেখ করে ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে মাইন উদ্দিন।
এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।