খাগড়াছড়িতে চলন্ত গাড়িতে গাছ পড়ে ড্রাইভার নিহত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিজিবি হাসপাতালের সামনে চলন্ত কাভার্ড ভ্যানের ওপর গাছ পড়ে ড্রাইভার এনামুল হক নিহত হয়েছে। সে কুমিল্লা চৌদ্দগ্রামের বাউগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গুইমারা বিজিবি হাসপাতাল এলাকায়  চট্টগ্রাম গামী কাভার্ড ভ্যানের ওপর গাছ পড়লে কাভার্ড ভ্যানের ড্রাইভার মো. এনামুল গুরুতরভাবে আহত হন। 

তাকে দ্রুত নিকটস্থ বিজিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান কাভার্ড ভ্যানটি মাটিরাঙ্গা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এনামুলের লাশ গুইমারা বিজিবি হাসপাতালে হাসপাতালে আছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া।