দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় সাভারের (ঢাকা) ঐতিহ্যবাহী ‘তের রঙ’ ট্যাপেস্ট্রী (বুনন চিত্র) প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বুনন চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনআরা পারভীন ডালিয়া। সাভার ঢাকা তের রঙ ট্যাপেস্ট্রীর স্বত্বাধিকারী আবু মো. মুসা করিম এ সময় বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বুনন চিত্র বিশেষ অবদান রাখবে। আমি বাংলার ঐতিহ্যকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে চাই এই হস্তশিল্পের মাধ্যমে।
প্রদর্শনী উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক এবং বিশিষ্ট সাহিত্যিক মকবুল হোসেন।
প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, ‘বুনন চিত্র ট্যাপেস্ট্রী প্রদর্শনী আমাদের মা বোনদের হাতের কাজে দক্ষ হতে প্রেরণা যোগাবে। এই কারুকর্ম বাংলার প্রকৃতি, সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখবে। তাই প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী দেখতে সবাইকে অনুরোধ জানান তিনি।