‘কৃষ্ণকলি’ না ‘রাসমণি’ কে এগিয়ে

ভারতীয় বাংলার জনপ্রিয় দুই সিরিয়াল 'কৃষ্ণকলি' ও 'করুণাময়ী রানি রাসময়ী'। একেক সপ্তাহে এর একটি সিরিয়াল দর্শকপ্রিয়তার প্রথমে থাকে।  
‘কৃষ্ণকলি’ এবং ‘করুণাময়ী রানি রাসমণি’ অনেকদিন ধরেই টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিচ্ছে।
শেষ সপ্তাহের টিআরপি তালিকায় ‘কৃষ্ণকলি’ ছিল প্রথম স্থানে। 
ধারাবাহিকের নায়িকা শ্যামা ওরফে তিয়াশা বলেন, '‘ক্লাসে যেমন একশোয় একশো পেলে ভাল লাগে, এখানেও আমি খুশি।’'
‘রানি রাসমণি’ বা দিতিপ্রিয়া বিষয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে কোনো শো থাকলে দেখা হয়। তখন হয়ত সারা রাত একসঙ্গে থাকলাম। প্রচুর গল্প করি, মজা করি।’ 
তিনি বলেন, 'সবারই তো মনে হয় আমি ফার্স্ট হবো, সেটা আছে। সেটা থাকলেও দিতিপ্রিয়াকে টপকে যাব, এমন ঠিক ভাবি না। ভালো কাজ করব সেটাই মাথায় থাকে।'
দিতিপ্রিয়া বলেন, ‘প্রতিযোগিতা তো হয় না। আমরা সবাই সবার জায়গায় দাঁড়িয়ে যতটা বেস্ট দেব সেটাই টিআরপি রেটিং-এ রিফ্লেক্ট করবে। 
'তিয়াশার সঙ্গে চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, কথা হয়। আমাদের খুব ভাল সম্পর্ক।'
খবর: আনন্দবাজার