বিশ্বের শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, চীনও আছে এখন এ সাড়িতে। কাকে রাখবেন শীর্ষে? এক র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রই হচ্ছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র। এরপর আছে রাশিয়া এবং তৃতীয় শীর্ষে চীন।
বিজনেস ইনসাইডার জানায়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৯ সালের শক্তিধর রাষ্ট্রসমূহের একটি তালিকা করে। ৮০টি দেশের ২০ হাজার মানুষের মধ্যে জরিপ চালিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির উপর ভিত্তি করে এ তালিকা তৈরি করেন তারা।
জরিপে দেখা গেছে, প্রধান তিন শক্তিধর রাষ্ট্রই প্রতিদ্বন্দ্বী হলেও শীর্ষ ২৫ এ আছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্রশক্তিও। এ তালিকায় চতুর্থ স্থানে আছে জার্মানি এবং পঞ্চমে যুক্তরাজ্য। যুদ্ধ পরবর্তী ইরাকও উঠে এসেছে এ তালিকায়। পাকিস্তান, কাতার এমনকি স্পেন থেকেও এগিয়ে আছে দেশটি।
খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক চাপে থাকলেও সৌদি আরব হয়েছে নবমতম। প্রতিদ্বন্দ্বী ইরান ও তুরস্ককেরও এগিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশটি। তালিকায় পাকিস্তান থেকে এগিয়ে আছে ভারত।
তালিকায় থাকা ক্রম অনুসারে হল অন্যান্য দেশগুলো হলো, ফ্রান্স,জাপান,ইসরায়েল, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, কানাডা, ইরান, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভারত, ইতালি, ইরাক, সিঙ্গাপুর, সুইডেন, পাকিস্তান, স্পেন, কাতার, বেলজিয়াম।