কুমিল্লায় নদী থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদী থেকে অজ্ঞাত কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন গোমতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা গোমতী নদীতে লাশ ভাসতে দেখে খবর দিলে মুরাদনগর থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তার বয়স ১৮ থেকে ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। মুরাদনগর থানার ওসি কে এম মনজুর আলম বলেন, হত্যা করে লাশটি নদীতে ফেলা হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন পাওয়া গেছে।