পর পর বেশ কয়েকটি অ্যাকশন সিনেমার সফল অভিনেতা জন আব্রাহাম এবার ভারতীয় গুপ্তচর সংস্থার অভিযানে পাকিস্তানে যাচ্ছেন। না বাস্তবের ঘটনা নয়। নতুন সিনেমা ‘রোমিও আকবর ওয়াল্টার’-এর চিত্রনাট্য এমন।
ছবিতে নানান ধরনের ছদ্মবেশ নেবেন এ নায়ক। তিনি কখনো রোমিও, কখনো আকবর, কখনো বা ওয়ালটার।
সোমবার মুক্তি পেয়েছে ‘রোমিও আকবর ওয়াল্টার’ অর্থাৎ ‘র’-এর ট্রেলার। ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ। যাকে বরাবরের মতো সিনেমায় বলা হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ।
সিনেমায় ভারতের গুপ্তচর সংস্থার হয়ে পাকিস্তানে যেতে দেখা যাবে জনকে। আর ট্রেলারের শুরুতে জনের মুখে শোনা গেল বিশেষ সংলাপ। যেখানে সাধারণ মানুষ থেকে আলাদা করে তোলার জন্য বিশেষ কাউকে ধন্যবাদ জানাতে দেখা যায় তাকে।
এ থেকেই অনুমান করা যায়, অতি সাধারণ এক ব্যক্তিকে ভারতের গুপ্তচর সংস্থার হয়ে কাজে পাঠানো হবে। আর এভাবেই বদলে যাবে জীবন। দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে পাকিস্তানে পৌঁছবেন জন।
সিনেমাটিতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ ও মৌনি রায়। মুক্তি পাবে ৫ এপ্রিল। পরিচালনা করেছেন রবি গ্রেওয়াল।