নাশকতা মামলায় মোংলার ২১ বিএনপি-জামায়াত নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা ও জজ আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. কোহিনুর সরদার, মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. ইউনুস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা আবু হোসেন পনি, ছাত্রদল নেতা মো. আবুল কাশেম, জামায়াত নেতা বাবর মুসাল্লী, জাহিদ মোল্লা, বিএনপি নেতা গোলাম হোসেন, ফারুক, রুহুলসহ মোট ২১জন।
এদের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে মোংলা থানায় পৃথক দুইটি নাশকতা মামলা দায়ের হয়। একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকসহ ১৫ জন এবং অপর আরেকটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদার ও মো. হোসেনসহ ৬ জনকে আসামি করা হয়।