মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মেসার্স সেলিম গ্যাস সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় আরও ২ প্রতিষ্ঠান কে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করে।
গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের উদাসীনতায় মানুষের জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় একটি প্রতিষ্ঠান কে জরিমানা আদায় করা হয়।
মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, দেখা গেছে ব্যবসায়ীরা রৌদ্রে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি ও সিলিন্ডার ভর্তি রুমে গ্যাসের চুলা পরীক্ষা করে আসছিলেন। এমনকি তাদের কোন বিস্ফোরক ও ফায়ার সার্ভিস লাইসেন্স নেই, অগ্নি নির্বাপণ সরঞ্জামও অপর্যাপ্ত। তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। দৃশ্য পরিবর্তন না হলেও আরও বেশি হারে জরিমানা করা হবে।
অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের কার্যকরী সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।