ইয়াবা ফেনসিডিলসহ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে উদ্ধার ইয়াবা, ফেনসিডিল, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বিভিন্ন সময় এসব মাদক উদ্ধার করে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার জেলার মহানন্দা নদীর তীরে প্রায় ৫৫ হাজার বোতল ফেনসিডিল, ২৮ হাজার পিস ইয়াবা, ২ হাজার ৫০০ বোতল মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, ধ্বংসকৃত এসব মাদকের মূল্য ৭ কোটি ৯৪ লাখ টাকা।  ‘মাদককে না বলুন’ সেøাগানকে সামনে রেখে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন, ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।