সিলেটে প্রাইভেটকার উল্টে নিহত ১

সিলেট-তামাবিল সড়কের বাঘের সড়ক নামক স্থানে একটি প্রাইভেটকার উল্টে যাত্রী জাহিদ আহমদ নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ঢাকার উত্তরা ১৪নং সেক্টরের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে সিলেট হয়ে জাফলং যাচ্ছিল। বাঘের সড়ক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে উল্টে যায়।

এতে যাত্রী জাহিদ আহমদ ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।