সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আটটি মুদি দোকান। গত মঙ্গলবার দিনগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তালা কাঁচাবাজারে আগুন লাগে। এতে আটটি দোকান ভস্মীভূত হয়। আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে পুড়ে যায় ওইসব দোকান। দোকানে চাল, ডাল, আটা, তেল, চা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় কয়েক লাখ টাকার মালামাল ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, তালায় আগুন লেগে দোকান পুড়েছে, এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার মুদি মালামাল পুড়ে যায়।