চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন চৌধুরী খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত পাঁচ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসাব উদ্দিন চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে ছলিম উদ্দিনকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বিএনপি।
বহিষ্কারের তথ্য স্বীকার করে ছলিম উদ্দিন চৌধুরী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলের কিছু নেতাকর্মী উৎসাহ দেওয়ায় তিনি প্রার্থী হয়েছেন।