খাগড়াছড়িতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনটি অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি দেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ রঞ্জন চাকমা ও ধনঞ্জয় ত্রিপুরাকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।