অজয় দেবগনকে স্ক্রিনে চুমু খেতে চাননি কারিনা কাপুর। একাধিক সিনেমাতে নায়ককে চুমু খেলেও প্রকাশ ঝা’র সত্যগ্রহে কেন সেটি করেননি তিনি?
অনেক সিনেমাতে অজয়ের নায়িকা ছিলেন কারিনা। গোলমালের দুইটা সিক্যুয়াল, সিংহাম আলোচিত সিনেমা এ জুটির। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল সত্যগ্রহ। এতে অজয়-কারিনার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও।
কামবাখত ইশক সিনেমাতে কারিনা অক্ষয় কুমারকে দশবারেরও বেশি চুমু খেয়েছেন স্ক্রিনে। সেখানে লকড লিপসের দৃশ্যও ছিল। জব উই মেটেও সাবেক প্রেমিক শহিদ কাপুরকে চুমু খেয়েছেন তিনি। কিন্তু সত্যগ্রহতে এসে কেন এ ব্যতিক্রম!
লাইফস্টাইল ম্যাগাজিন কসমোপলিটন জানায়, আগের বছরে সাইফ আলী খানকে বিয়ে করেন তিনি। ফলে সিনেমাতে নায়ককে চুমু খেতে চাননি এ নায়িকা। প্রকাশ ঝা যখন তার কাছে স্ক্রিনে চুমুর দৃশ্যের প্রস্তাব নিয়ে যান তখন পরিচালককে সরাসরি না করে দেন কারিনা এবং বিয়ের প্রসঙ্গও বলে দেন।
বর্তমানে এ নায়িকা গুড নিউজ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এতে তার সঙ্গে আছেন অক্ষয় কুমার। এ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে রাজ মেহতার। এ বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে গুড নিউজ।