গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিরা হলেনÑ চাঁদপুর সদর থানা এলাকার আল আমিন (২৯) এবং গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরীফপুর সরকারবাড়ি এলাকার মো. সজীব (২৫)।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে শরীফপুর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সজীবকে এবং গতকাল শনিবার সকালে স্থানীয় জাঝর এলাকার একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
২০১২ সালের মারামারি মামলায় ২০১৭ সালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সজীবকে ২ বছর ২ মাসের কারাদ- দেয়। ডাকাতির মামলায় ২০১৮ সালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত আল আমিনকে ৭ বছরের কারাদ- দেয়।