ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনের একটি সংগঠনের ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা
দেশটি আরও ঘোষণা করেছে, দেশটির ওপর ইরানি হামলায় কথিত সমর্থনের অভিযোগে বেশ কয়েকজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। দেশটি ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং ‘বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র’ করার অভিযোগ এনেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে বিমান হামলা চালিয়ে যুদ্ধের সূচনা ঘটালে বাহরাইন ও অন্য উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা আক্রমণ চালায় তেহরান।
এতে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে এ সদরদপ্তরের কার্যক্রম বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমান ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয় বলে খবর মার্কিন গণমাধ্যমের।
টাঙ্গাইলের অপহৃত তরুণী ভালুকা থেকে উদ্ধার 