খালি বা‌ড়ি‌তে প্রে‌মিকার সঙ্গে প্রে‌মিক, গ্রামবা‌সীর ‘বাগড়া’

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়‌নের উত্তর ভূমখাড়া গ্রামে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর কাছে ধরা খেল প্রেমিক যুগল।

প্রেমিকার বাড়িতে শনিবার রাত ১২টার দি‌কে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে গ্রামবাসীর সিদ্ধান্তে রোববার তাদের বিয়ে দেওয়া হবে ব‌লে জা‌নি‌য়েছেন দুই প‌রিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে তরুণ-তরুণীর মধ্যে প্রে‌মের সম্পর্ক চলছে। শ‌নিবার মেয়েটির মা তার বাবার বাড়ি বেড়া‌তে যান। এ সুযোগে রা‌তে তাদের বা‌ড়ি‌তে ঢু‌কে প্রেমিক। শ‌নিবার রাত ১২টার দিকে বিষয়টি জানতে পেরে এলাকাবা‌সী তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে গ্রাম্য মাতব্বর ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

রোববার প্রেমিক যুগলের বিয়ে হবে ব‌লে জা‌নি‌য়েছেন দুই প‌রিবার ও এলাকাবাসী।

স্থানীয় মেম্বার আবুল বাশার বলেন, দুজ‌নেরই বি‌য়ের বয়স হ‌য়ে‌ছে। বিয়েতে ওই যুগলের সম্মতি আছে।

এ ব্যাপা‌রে ন‌ড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঘটনাটি জানার পর শনিবার সরোয়ার নামের একজন এসআইকে পাঠানো হয়েছিল। তা‌দের প্রাপ্ত বয়স হ‌য়ে‌ছে। গ্রামবাসী ও দুই প‌রিবা‌রের সিদ্ধান্তে বিয়ে হ‌বে ব‌লে জানান তারা।