নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক কিশোরসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো খায়রুল (২০), কাইয়ুম (১৮) ও মাসুম (১৫)।
এদের মধ্যে খায়রুলকে ১৫ দিন ও কাইয়ুমকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আবদুল্লাহ আল জাকির।