রাজধানীর দোলাইরপাড়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর গতকাল রবিবার রাতে পানির ট্যাংকে পাওয়া গেছে পাঁচ বছরের শিশু ফারজানা আক্তারের মরদেহ। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, দোলাইরপাড় বাজার এলাকার একটি তিনতলা ভবনের ছাদের পানির ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোহেল মিয়া ও রুনা বেগমের ছোট মেয়ে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
ফারজানার বাবা জানান, বিকেল ৫টা থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় এলাকাতে মাইকিং করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে বাসার উল্টো পাশের একটি ভবনের ছাদের পানির ট্যাংকে তার লাশ পাওয়া যায়। তাকে হত্যার পর কেউ সেখানে ফেলে গেছে বলে ধারণা তার।