বিজয়নগরে সৎভাইকে গলাটিপে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অহিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অহিদ ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। অভিযুক্ত মো. আসাদুজ্জামান ও বাহার মিয়া নিহতের সৎভাই।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি ও বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে অহিদের সঙ্গে তার ছোট দুই সৎভাই আসাদুজ্জামান ও বাহারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। গত রোববার বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে অহিদের সঙ্গে আসাদুজ্জামান ও বাহারের বাগ্বিত-া হয়। এক পর্যায়ে অহিদের গলা টিপে ধরেন আসাদুজ্জামান ও বাহার। এতে ঘটনাস্থলেই অহিদ মারা যান।