ইউরোপীয় ইউনিয়নে থেকে যেতে পারে যুক্তরাজ্য

ব্রিটিশ পার্লামেন্টের আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী টেরিজা মের ব্রেক্সিট পরিকল্পনা চুক্তির পক্ষে ভোট দেবেন এমনটা ভাবা হচ্ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়ায়নি এমপিরা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শেষ মুহূর্তে চুক্তির বেশকিছু ‘আইনগত বাধ্য’ পরিকল্পনায় পরিবর্তনে টেরিজা মের নিশ্চয়তার পরিপ্রেক্ষিতেই আইনপ্রণেতারা ভোট দিতে রাজি ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

প্রধানমন্ত্রী এই পরিবর্তনের মধ্যে আইরিশ ব্যাকস্টপের বিষয়টিও আছে বলে জানিয়েছেন। পার্লামেন্ট যা চেয়েছে তিনি তাই দিয়েছেন বলে জানান মে। টরি ব্রেক্সিটার এবং ডিউপির সদস্যরা পরিবর্তনের পক্ষে পরামর্শ গ্রহণ করেছেন। কিন্তু লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী নতুন কিছু পরিবর্তন করেননি। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী টেরিজা মের বিচ্ছেদ চুক্তি পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। বিবিসির মতে, পার্লামেন্টে এমপিরা মের পক্ষে ভোট দিলে তা হবে ‘ঐতিহাসিক প্রেক্ষাপটে অলৌকিক ঘটনা’। ইউরোপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধে ফের ভোট দেওয়ার হুমকি দেওয়া বিদ্রোহী সাংসদদের সন্তুষ্ট করার চেষ্টার অংশ হিসেবেই সোমবার তিনি এ আশ্বাস আদায় করে নিলেন। গত সোমবার টেরিজা মে ব্রেক্সিট নিয়ে আলোচনার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টে যান। তার সঙ্গে ছিলেন ব্রেক্সি মন্ত্রী স্টিভ বার্কলে। আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে আইনি আশ্বাস আদায়ে সোমবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে স্ট্রাসবার্গে বৈঠক করেন, সেখানেই দুপক্ষ এ বিষয়ে একমত হয়। নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, সেখানে ‘আইরিশ ব্যাকস্টপ’ নিয়ে ব্রিটিশ সাংসদদের যে আপত্তি তা নিরসনে যৌথ দলিল, যৌথ বিবৃতি ও একটি ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন মে।