যত্রতত্র ময়লা ফেলায় ব্যবসায়ীদের পৌর মেয়রের হুঁশিয়ারি

ঢাকা-আরিচা মহাসড়কের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন পৌর মেয়র আবদুল গণি। ভবিষ্যতে ময়লা ফেললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাজার বন্ধের কথাও জানান তিনি। গতকাল মঙ্গলবার সকালে সাভার মডেল থানা পুলিশ ও পৌর কর্র্তৃপক্ষ যৌথভাবে সাভার বাজার বাসস্ট্যান্ডের আবদুল মজিদ কাঁচাবাজারের দোকান মালিক ও ব্যবসায়ীদের এ নির্দেশনা দেন। পৌর মেয়র বলেন, ‘এর আগেও একাধিকবার তাদের নোটিস দিয়ে ময়লা ফেলতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারা তা মানেনি। এছাড়াও মার্কেটটির দোকানিদের ব্যবসা পরিচালনার জন্য কোনো বৈধ কাগজও নেই। তাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে কাগজপত্র ঠিক করে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ব্যবসা পরিচালনা না করলে বাজারটি বন্ধ করে দেওয়া হবে।’ সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘জনগণের চলাচলে বিঘœ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পৌর কর্র্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’