বাংলাদেশের গ্রুপে আরব আমিরাত ও কিরগিজস্তান

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল হোটেল সোনারগাঁওয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ড্রয়ের সঙ্গে উন্মোচন করা হয় টুর্নামেন্ট লোগো। মেয়েদের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান।

২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ঢাকায় হতে যাওয়া এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ছয়টি দেশ। শিরোপার জন্য বাংলাদেশ ছাড়াও খেলবে মঙ্গোলিয়া, লাওস, আরব আমিরাত, তাজিকিস্তান ও কিরগিজস্তান। গ্রুপ ‘বি’তে আছে মঙ্গোলিয়া, লাওস ও তাজিকিস্তান।