নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ মো. রাশেদ (৫০) ও মো. হাবিব (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা-পুলিশ।
বুধবার ভোরে মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় কুমিল্লা থেকে রাজধানী ঢাকা মিরপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো- ন ১৩-৯৪০৮) তে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মো. রাশেদ ও মো. হাবিব নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী রাশেদ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার লেবুবুনিয়ায় এলাকার হাবিব মল্লিকের ছেলে ও হাবিব কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সুলতানপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান জানান, ৪০ কেজি গাঁজাসহ মো. রাশেদ ও মো. হাবিব নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।