খুলনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্

রতিবছর বেকার বাড়ছে ১১ লাখ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘দেশে প্রতিবছর কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে প্রায় ২১ লাখ। এর মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাকি ১১ লাখ বেকারকে যদি আমরা ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে এ দেশে আর কোনো দরিদ্র থাকবে না।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এরাই সবচেয়ে কর্মক্ষম। এ বিপুলসংখ্যক জনগোষ্ঠীর চাকরির সুযোগ একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। খুলনাতে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রি কম্পিউটার ল্যাব স্থাপন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা করা হবে।