সদরঘাট টার্মিনাল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে গতকাল বৃহস্পতিবার চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। আটকরা হলো সাহেব আলী (২২), হান্নান মিয়া (২০), শাহজাদা (১৯) ও সিহাব (২১)। সদরঘাট নৌ-থানার ওসি আব্দুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, লঞ্চে আসা যাত্রীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।