প্রিয়াঙ্কার বিয়েতে পরিনীতির সঙ্গে ফ্লার্ট করেন নিকের বন্ধু

কাজিনের বিয়ে। তাই অন্যদের থেকে তার উন্মাদনা একটু বেশিই ছিল। পরিনীতি চোপড়ার সেই উন্মাদনায় যোগ হয় নতুন এক অভিজ্ঞতা। সম্প্রতি জানিয়েছেন, বোন প্রিয়াঙ্কার বিয়ের দিন দুলাভাই নিক জোনাসের এক বন্ধু তার সঙ্গে ‘ফ্লার্ট’ করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিনীতি একটি ‘চ্যাট-শো’তে সেদিনের বর্ণনা দিয়েছেন। উপস্থাপক তার কাছে জানতে চান, বোনের বিয়ের দিন নিকের কোনো বন্ধু তার সঙ্গে ফ্লার্টিংয়ের চেষ্টা করেছিলেন কি না?

পরিনীতি উত্তরটা দেন এভাবে, ‘লাইন তো মেরেছিল। কিন্তু লাইন দেইনি!’

ডিসেম্বরের শুরুতে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন হয় হিন্দু রীতিতে। হিন্দু রীতিতে বিয়ের দিন ওই ঘটনা ঘটে।

গেল বছর বলিউডে অনেকেরই বিয়ে হয়েছে। এ সব নিয়ে ৩০ বছর বয়সী পরিনীতি কী ভাবছেন?

‘এসব নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই। যেদিন প্রস্তুত হবো, সেদিন করবো। আমরা মোট ১৪ জন কাজিন। মিমি দিদিসহ (প্রিয়াঙ্কা) দুজনের কেবল বিয়ে হয়েছে। বাকিদের বয়সও ৩০ পেরিয়েছে। আমাদের পরিবারে এসব কোনো ব্যাপার না।’