মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যালয়ে এক দোকানির হামলায় কেককাটা ও আলোচনা সভা প- হয়েছে। হামলায় আহত হয়েছেন তিন শিক্ষকসহ বিদ্যালয়ের দপ্তরি। পরে শিক্ষার্থীরা সাটুরিয়া-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে। এ ঘটনায় পুলিশ ওই দোকানিকে গ্রেপ্তার করেছে।
সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের জন্য মিষ্টি আনার কথা ছিল জান্না গ্রামের নেদা পাগলার ছেলে মোতালেব হোসেনের দোকান থেকে। দপ্তরি অন্য দোকান থেকে মিষ্টি আনেন। এতে দোকানি মোতালেব অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে কেককাটা প- করে দপ্তরি রফিক ও শিক্ষকদের ওপর আক্রমণ করে। পরে সড়ক থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নেওয়া হয়। মিষ্টির দোকানদার মোতালেব হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।