বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজের ছবি আর নানা কাণ্ডকীর্তি নিয়ে হরহামেশাই খবরের শিরোনাম হন এই টিনক্রেজ। সম্প্রতি আবারও আলোচনায় এলেন সারা। টুইটারে একটি ভিডিওতে দেখা যায় কার্তিক আরিয়ানের সঙ্গে বাইকে বসে আছেন সারা। কিন্তু সারার মাথায় হেলমেট নেই। হেলমেটবিহীন সারার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনার শিকার হন তিনি।
সারার প্রায় মেকআপহীন সেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুললেও মাথায় হেলমেট না থাকায় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।দানা বেঁধেছে নানা বিতর্কও।
অনেকেই সমালোচনা করেছেন শিক্ষিত মহিলা হয়েও সারা কেন হেলমেট ছাড়া বাইকে বসলেন। আবার অনেকে দুর্ঘটনার বিষয়ে সচেতন করে হেলমেট পরার পরামর্শও দিয়েছেন।
তবে সারাকে নিয়ে এই বিতর্কের অবসানও ঘটিয়েছেন তার ভক্তরা। তারা জানান এটি আসলে সারার শুটিং চলতি একটি ছবির দৃশ্য। জানা যায়, সারা-কার্তিকের ‘লাভ আজ কাল-২’ ছবির দৃশ্য। এই ঘটনা সামনে আসার পর থেকে সারাকে নিয়ে সমালোচনা বন্ধ হয়ে যায়।