নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস মাঠে সা’দপন্থি তাবলিগ জামায়াতের তিন দিনের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সা’দবিরোধী আলেম-ওলামারা। গতকাল সোমবার দুপুরের নীলফামারীর জোড় দরগাহ কওমি মাদ্রাসা থেকে সা’দবিরোধী জেলার আলেম-ওলামা তাবলিগ সাথীরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন।
মানববন্ধন শেষে সেখানে নীলফামারী দারোয়ানী টেক্সটাইল মিলস মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিন উল্লাহর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম নুরী, সৈয়দপুর জামে আরাবিয়া মাদ্রাসা শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক, দারোয়ানী টেক্সটাইল মিলস্ মাদ্রাসার শিক্ষক মাওলানা আনিছুর রহমানসহ অন্যরা এতে বক্তব্য দেন। সমাবেশ শেষে ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন সা’দবিরোধীরা। তাবলিগ জামাত সা’দপন্থি অনুসারীরা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস মাঠে আগামী ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী ইজতেমা আয়োজন করছে