আজ থেকে শুরু বেসিস সফটএক্সপো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর ভর করে এবার চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে বিশ^। এরই ধারাবাহিকতায় আজ থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো-২০১৯। তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মেলার এবারের সেøাগান টেকনোলজি ফর প্রসপারিটি। ২০০৩ সাল থেকে প্রায় প্রতি বছরই পালিত হচ্ছে এই মেলাটি। এবার এই মেলার ১৫তম আসর বসছে। মেলায় সফটএক্সপোর অংশীদার হিসেবে থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, এবারের মেলাটি ডিজিটাল টেকনোলজি এক্সপো। এবারের বেসিস সফটএক্সপো’তে ডিজিটাল শিল্পবিপ্লব হবে।

জানা গেছে, এবারের বেসিস সফটএক্সপো সবচেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক কনভেনশন সিটির পাঁচটি হলজুড়ে বিস্তৃত থাকবে এই মেলা। মোট ১০টি জোনে বিভক্ত হয়ে প্রদর্শনী চলবে মেলার। এর মধ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর তৈরি বিভিন্ন পরীক্ষিত সফটওয়্যার নিয়ে থাকবে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা প্রদর্শনী জোন। এছাড়াও থাকবেÑ ভ্যাট জোন, এক্সপেরিয়েন্স জোন, ডিজিটাল কমার্স জোন, উইমেন জোন, ইন্ডাস্ট্রি ৪.০ জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল শিক্ষা জোন, ফিনটেক জোন, আইটিইএস ও বিপিও জোন। এসব জোনে থাকবে দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল।

শিক্ষার্থীদের জন্য প্রতিটি স্টলেই থাকবে জীবনবৃত্তান্ত (সিভি) দেওয়ার সুবিধা। ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বি-টু-বি ম্যাচ মেকিং, জাপান ডে ও করপোরেট আওয়ার।

১৯, ২০ ও ২১ মার্চজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। মেলা সবার জন্যই উন্মুক্ত। তবে, মেলায় অংশ নিতে চাওয়া আগ্রহীদের একটি নিবন্ধন ফরম পূরণ করতে হবে। http://softexpo.com.bd/visitor-registration-2019-এই ঠিকানায় নিবন্ধন করতে হবে। এছাড়াও মেলা প্রঙ্গণে গিয়ে তাৎক্ষণিকভাবে নিবন্ধন করারও সুযোগ রয়েছে।