ফেনীর ফুলগাজীতে আরও সাত ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে আবার এ ঘটনায় দুই দিন স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার সকালে ওই স্কুলে শিক্ষার্থীরা জাতীয় সংগীত গেয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতেই সাত ছাত্রী অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল হক মজুমদার জানান, গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সংগীত গাওয়া শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করার পর একে একে নবম শ্রেণির দুই, অষ্টম শ্রেণির পাঁচ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।