পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার

নির্বাচনী ডিউটি শেষে ফেরার পথে বাঘাইছড়িতে ব্রাশফায়ারে ও বিলাইছড়ি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে দলটি।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসেন জানান,  সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান ও প্রশাসনের আশ্বাসের কারণে বুধবার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাতে পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৭জন নিহত হন। ওই ঘটনার পরদিনই সকালে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।