পরিশুদ্ধ রাজনীতিকে চিন্তা-চেতনায় ধারণ করে ব্যক্তি জিল্লুর রহমান প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার কাছে নিজ দল এবং প্রতিপক্ষ দলের নেতাকর্মী বলে কোনো শ্রেণি-বিভাগ ছিল না। গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।
জিল্লুর রহমানের জন্মভূমি ভৈরবে স্থানীয় আওয়ামী লীগ স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে আয়োজিত ওই স্মরণসভায় তাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার জ্ঞাতিভাই ও রাষ্ট্রপতি থাকাকালে একান্ত সচিবের দায়িত্ব পালন করা সাখাওয়া উল্লাহ মোল্লা।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ প্রমুখ।