ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫টি বাড়ি ঘর ভাঙচুর ও ৬২ জন আহত হন। আহদের মধ্যে ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে আরও অন্তত ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান তিনি।
