মনিকা যখন ফার্মেসির মুখপাত্র

মনিকা সেলেস। এই নামটা লেখার পর আর বলার দরকার নেই যে তিনি সর্বকালের সেরা টেনিস তারকা। জিতেছেন মাত্র আটটি গ্র্যান্ড সø্যাম। এবার প্রশ্ন উঠতে পারে মাত্র আটটি মেজর টাইটেল জিতে কি সর্বকালের সেরা হওয়া যায়? অবশ্যই যায় যদি তিনি মনিকা সেলেস হন। কারণ এই যুগোসøাভিয়ান তারকা এখন অবশ্য আমেরিকান। আটটি গ্র্যান্ড সø্যামই জিতেছেন টিনএজ অবস্থায়। ছুরিকাঘাতে তার ক্যারিয়ার অসময়ে থেমে না গেলে সংখ্যাটা নিশ্চিতভাবেই দ্বিগুণের বেশি হতো। যাহোক, মনিকার টেনিস ক্যারিয়ার নিয়ে আলোচনা আমাদের উদ্দেশ্য নয়। টেনিসের বাইরে একটা নামি ফার্মেসির মুখপাত্র হিসেবে তার ভূমিকা নিয়ে আলোচনা আমাদের উদ্দেশ্য। ১৯৯৩ সালের ৩০ এপ্রিল হামবুর্গে স্টেফি গ্রাফের এক পাগলা ভক্তের হাতে ছুরিকাহত হওয়ার পর মানসিক অবসাদ আর বিইডিতে (বিং ইটিং ডিজঅর্ডার) ভুগছিলেন মনিকা। এরপর নিজের চেয়ে ৩২ বছর বড় টম গলিসানোকে বিয়ে করেন। বিয়ে অবশ্য করেছেন ২০১৪ সালের পর। ডেটিং শুরু করেছিলেন ২০০৯ সালে। বিং ইটিং ডিজঅর্ডার সেরেছিল আরও অনেক আগেই। ২০১৫ সালে তিনি শেয়ার ফার্মাসিউটিক্যালসের মুখপাত্র হন। এই ফার্মেসি বিইডির চিকিৎসার জন্য ড্রাগ তৈরি করেছে। মনিকা সেলেসের কাজ হলো রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা।