রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসার স্যুয়ারেজ লাইন পরিষ্কার করার সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণে রহমান (৬০) নামে এক দিনমজুর দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, রহমানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।