রাজধানীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বিমানবন্দর হাজী ক্যাম্প এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে বিমান বন্দর থানা পুলিশ। এ সময় তার পরনে ছিল হলুদ রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট।

ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার এসআই আবু তাহের জানান, বিমানবন্দর থানাধীন হাজী ক্যাম্প সংলগ্নে আশিয়ান সিটির সড়কে ফুটপাত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে  শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ওই যুবকটি  ফুটপাতের উপড় শুয়ে পরে। এরপর স্থানীয়রা তার পাশে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন।