সংবাদপত্র বিক্রেতার বাইসাইকেল চুরি

পার্বতীপুরে এক সংবাদপত্র বিক্রেতার বাইসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। পার্বতীপুরের সংবাদপত্র পাঠকের প্রিয়মুখ ও পত্রিকা বিক্রেতা মোস্তাকিম সরকারের বাইসাইকেলটি গত বুধবার গভীর রাতে শহরের ইসলামপুর কালিবাড়ী মহল্লার বাসা থেকে চুরি হয়ে যায়। তিনি পার্বতীপুর সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।

কর্মজীবনে প্রথমদিকে তিনি প্রতিদিন ২০ থেকে ৩০টি পত্রিকা বিক্রি করতেন। বর্তমান তিনি ও তার এক প্রতিবন্ধী ছোট ভাই এবং প্রতিবন্ধী বাবার সহযোগিতায় প্রতিদিন প্রায় ৩০০-৩৫০টি পত্রিকা পাঠকের ঘরে পৌঁছে দেন। তার আয়ের একমাত্র বাহনটি হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন।