ফটিকছড়িতে বিজয়ী বিদ্রোহীকে আ.লীগের শুভেচ্ছা

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জাফতনগর ইউনিয়নে তার বাসভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খায়রুর বশর, উপজেলা যুবলীগের সদস্য জাহেদুল আলম চৌধুরী, এস এম মাসুদ পারভেজ, মোহাম্মদ মনছুর প্রমুখ।

নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, ‘এ বিজয় তৃণমূলের নেতাকর্মীর।’ চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত সরকারি বেতন-ভাতা তৃণমূলের সুবিধাবঞ্চিত কর্মীদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেন তিনি।

গত সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত এই প্রার্থী জয়লাভ করেন।