দোলযাত্রায় বিজিবি ও বিএসএফের মিষ্টি উপহার

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার এ শুভেচ্ছা বিনিময় হয়।

বৃহস্পতিবার হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম শিং ও এনামুল হক, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া দুবাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি তুলে দেন।  তারা  শুভেচ্ছা ও কুশল বিনিময়ও করেন।

এ সময় সেখানে বিজিবির চেকপোষ্ট কমান্ডার নায়েক রফিকুল ইসলাম ও বিএসএফের চেকপোষ্ট কমান্ডার সরদার শিংসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।