সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের মুকন্দগাতী পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জমিজমার বিরোধ নিয়ে শালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম জহু (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শালিস বৈঠকে জহুরুলকে লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এলাকার উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।