আবুধাবিতে অনুষ্ঠিত এবারের স্পেশাল অলিম্পিক গেমসে বাংলাদেশ ২২ টি স্বর্ণ, ১০ টি রুপা ও ৬ টি ব্রোঞ্জ পদক লাভ করে। লাল-সবুজের প্রতিনিধিরা দারুণ এই সাফল্য নিয়ে শনিবার রাতে দেশে ফিরেছে।
এবারের স্পেশাল অলিম্পিক গেমসে ১৬০ টি দেশের প্রায় ৭ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। বাংলাদেশ টুর্নামেন্টের ১১ টি ডিসিপ্লিনে অংশ নেয়।
শুক্রবার রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানান। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।
এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যে দেশবাসীর সাথে আমিও আনন্দিত ও গর্বিত। আমাদের ছেলেমেয়েরা তাদের অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমি আশা করি আগামীতে আমরা আরো ভালো ফলাফল অর্জন করব। আমরা অচিরেই খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করব।