সম্প্রতি অক্সফোর্ড ইংরেজি অভিধানে যুক্ত হয়েছে ৬৫০টি ভারতীয় শব্দ। আঞ্চলিক শব্দভান্ডার বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে ভারতীয় নাগরিকদের ব্যবহৃত এই সব শব্দ অক্সফোর্ড ইংলিশ অভিধানে যুক্ত করা হয়।
তবে মজার ব্যাপার হচ্ছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শব্দ হচ্ছে চাড্ডি। ইতিমধ্যে নিয়ে এ অনলাইন জুড়ে বেশ হাস্যরসও সৃষ্টি হয়েছে।
এনডিটিভি জানায়, অক্সফোর্ড ইংরেজি অভিধানে চাড্ডির (chuddi) অর্থ লেখা হয়েছে, শর্ট ট্রাউজার্স, শর্টস। যেটি সাধারণত আন্ডারওয়্যার, আন্ডারপ্যান্টস। কয়েকশ শব্দকে ছাপিয়ে কেন এই চাড্ডি এত জনপ্রিয় হলো তা নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা।
কীভাবে শব্দটি এত জনপ্রিয়তা পেল? এ প্রসঙ্গে অক্সফোর্ড জানায়, যুক্তরাজ্যে এই শব্দটি জনপ্রিয় হয় ভারতীয় বংশোদ্ভূত দুই ব্রিটিশ অভিনেতা মীরা সায়াল ও সঞ্জীব ভাস্করের টিভি শো ‘গুডনেস গ্রেসিয়াস মি’ দ্বারা। ১৯৯০-এর দশকের বিবিসি সেই জনপ্রিয় কমেডি স্কেচটি একটি ডায়ালগ ছিল, কিস মাই চাড্ডিস। তখন এই ডায়ালগ বেশ জনপ্রিয়তা পায়।
সাধারণত যে কোনো কিছু নিয়ে গালি, ঠাট্টা, মশকরা বা উত্তেজিত হয়ে এ শব্দটি উচ্চারিত হতে দেখা যায় অনেক ভারতীয় নাগরিকদের মধ্যে।