কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। গতকাল দুপুর ১২টায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টায় কাঁটাবন মোড় থেকে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।